ঝালকাঠির সুগন্ধা নদীতে ট্রলার ডুবি, নিখোঁজ ৩

ঝালকাঠি প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৭, ০১:৩৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ০১:৩৫

ঝালকাঠির সুগন্ধা নদীতে ট্রলার ডুবি, নিখোঁজ ৩ ঝালকাঠির সুগন্ধা নদীতে স্টিমারের সঙ্গে খেয়াপাড়ের ট্রলারের ধাক্কায় ইঞ্জিন চালিত নৌকা ডুবে তিন যাত্রী নিখোঁজ। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের পৌর খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, রাজ্জাক মল্লিক রাজা (৩২), তসলিম হাওলাদার (৫০) ও আলম জমাদ্দার (৩৫)।

ফায়ার সার্ভিসের পরিদর্শক আবু ইউসুফ পান্না জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে সকাল সাড়ে ১১টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে ডুবে যাওয়া ট্রলারটি চিহ্নিত করে উদ্ধার কাজ চালাচ্ছে। বিকাল ৫টা পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। তবে অভিযান এখনও অব্যাহত রয়েছে।

এদিকে, ট্রলার ডুবির ঘটনার পর ঘটনাস্থলে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন ও নিবার্হী ম্যাজিস্ট্রেট বুলবুল আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঘন কুয়াশার মধ্যে জেলার সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়েনের রাজাপুর গ্রামের সুগন্ধা নদীর খেয়াঘাট থেকে চালকসহ ১১ জন যাত্রী নিয়ে খেয়াপাড়েরর নৌকাটি ঝালকাঠি শহরের পৌরসভা খেয়াঘাট আসছিল। এ সময় মাঝ নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী স্টিমার মধুমতির সঙ্গে ট্রলারটি ধাক্কা লেগে নদীতে ডুবে যায়। পরে নৌকার চালকসহ ৮ যাত্রী স্থানীয় জেলেদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম