বরিশালে নারীসহ চার রোহিঙ্গা আটক

বরিশাল প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ১১:৫৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১১:৫৯

বরিশালে আটক ৪ রোহিঙ্গা বরিশাল নগরীর আমতলা মোড় এলাকা থেকে দুই নারীসহ চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে তাদের আটক করা হলেও রাতে সাংবাদিকদের এই তথ্য জানায় পুলিশ।

আটকৃতরা হলেন মিয়ানমারের বালিবাজার এলাকার সৈয়দ হোসেন (৪৫) ও তার মেয়ে ইয়াসমিন (১৭) এবং নাপপুরার বাসিন্দা মৃত আ. ছালামের ছেলে মো. হোসেন আহম্মেদ (২৯) ও হোসেনের বোন আমিনা খাতুন (১৬)।

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মাদ আওলাদ বলেন, তাদের বিরুদ্ধে জিডি করেছে পুলিশ।

মঙ্গলবার তাদের কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে বলেও জানান তিনি।

পুলিশ জানায় নগরীর আমতলা এলাকায় চেকপোস্টে অটোরিকশায় চারজন যাত্রী ঠিক মতো বাংলায় কথা বলতে না পারায় তারা এ অঞ্চলের লোক না বলে সন্দেহ হয় আশপাশের লোকজনের। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা মিয়ানমারের নাগরিক। মিায়ানমারের বর্তমান প্রেক্ষাপটের কারণে আশ্রয়ের জন্য তারা অবৈধভাবে বাংলাদেশে এসেছেন।

সম্প্রতি মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনে টিকতে না পেরে দেশটির আরাকান প্রদেশ থেকে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সীমিত আকারে আশ্রয় দেওয়া হলেও ব্যাপকহারে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাচ্ছে বিজিবি ও কোস্টগার্ড।

/এফএস/ 

আরও পড়ুন- 

নব্য জেএমবির নতুন কৌশল: কালোজিরা ও মধু বিক্রি

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম