নির্বাচন বর্তমান সরকারের অধীনেই: বাণিজ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৮

বর্তমান সরকারের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘২০১৯ সালের ২৯ জানুয়ারির ৯০ দিন পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা ২০১৮ সনের ডিসেম্বর বা ২০১৯ এর জানুয়ারির প্রথম সপ্তাহও হতে পারে।’ শনিবার ভোলা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ ও জেলার চারজন সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীসহ অন্যরা বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রাশিয়ার একটি কোম্পানিকে ভোলার গ্যাস উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোলায় গ্যাসভিত্তিক শিল্প হবে। ভোলা-বরিশাল ব্রিজের সমীক্ষার কাজ চলছে, এটি অনুমোদনের জন্য একনেকে যাবে। এটি হলে পদ্মাসেতু হয়ে ভোলা থেকে ৪ ঘণ্টায় ঢাকা যাওয়া যাবে।’

ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান ও সাবেক সচিব এম মোকাম্মেল হক, ভোলা-৪ আসনের সাংসদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম