পিরোজপুর আইনজীবী সমিতি নির্বাচনে সমন্বয় পরিষদের সংখ্যাগরিষ্ঠতা

পিরোজপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:২৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০৪

পিরোজপুর পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে সমন্বয় পরিষদ প্যানেল। ২১টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৯টি পদ পেয়েছে সমন্বয় পরিষদ। সভাপতি পদে খান মো. আলাউদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আহসানুল কবীর বাদল।

আইনজীবী ঐক্য পরিষদ পেয়েছে একটি সদস্য পদ। যুগ্ম-সাধারণ সম্পাদক-১ পদে আপত্তি ওঠায় ওই পদে ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৫৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৪৩ জন। ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার ছিলেন অ্যাডভোকেট সুখরঞ্জন দেউরী। সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সুবোধ আইচ ও জহিরুল ইসলাম।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ ও দিলীপ কুমার পাইক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বাহাদুর হোসেন, অর্থ সম্পাদক মনজুরুল আজিম খান গ্রন্থাগার, পরিসম্পদ সম্পাদক জাকির হোসেন কাজী, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক দিলীপ কুমার মাঝি, খেলাধুলা সম্পাদক মো. শহিদুল ইসলাম, হিসাব নিরীক্ষক মোহাম্মদ আলী সিকদার ও সুশেন কুমার হালদার শুভ।

সমন্বয় পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন- আনোয়ার হোসেন তালুকদার, কমল মজুমদার তিমির, মো. কামরুজ্জামান, জিয়াউল হাসান সোহেল, দেব প্রসাদ শীল, মুজিবুর রহমান মৃধা, সুজন কুমার গাইন, আ. হালিম শরীফ। আইনজীবী ঐক্য পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন রহিমা আক্তার হাসি।

প্রিসাইডিং অফিসার সুখরঞ্জন দেউরী বাংলা ট্রিবিউনকে জানান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আইনজীবী ঐক্য পরিষদের শফিকুল ইসলাম স্বপন ১২২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মো. জামাল হোসেন পেয়েছেন ১২১টি ভোট। সমন্বয় পরিষদের প্রার্থী জামাল হোসেন নিজের ভোট পুন:গণনার দাবি জানালে যুগ্ম-সাধারণ সম্পাদক-১ এর ফলাফল ঘোষণা স্থগিত করা হয়। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ওই পদে ভোট পুন:গণনা করা হবে।

 /জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী