মাদ্রাসায় খাবার খেয়ে ৫১ জন অসুস্থের ঘটনায় তদন্ত কমিটি

বরিশাল প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৩

বরিশাল বরিশালে খাবার খেয়ে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৫১ জনের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরের ৪ নম্বর ওয়ার্ডের উলালঘুনী এলাকার ইসলামীয়া নূরানী  হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অসুস্থ হয়ে পড়া ৫১ জন বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি আছেন। মাদ্রাসার জমি নিয়ে বিরোধের জেরে কেউ খাবারে বিষ বা এ জাতীয় কিছু মিশিয়ে থাকতে পারে বলে ধারণা মাদ্রাসা কর্তৃপক্ষের।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন সিকদার জানান, মাদ্রাসার আবাসিক ৬০ শিক্ষার্থী দুপুরে ডাল ও লাউয়ের তরকারি খায়। এরপর আসরের নামাযের পর মাদ্রাসার একের পর এক শিক্ষার্থী টয়লেটে যেতে শুরু করে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে কিছু সময় দেখে রাত ৯টার দিকে শিক্ষক (হাফেজ) জহিরুল ইসলামসহ ৩০ শিক্ষার্থীকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে আরও ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, ‘খাবারে কেউ কিছু মিশিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তা মাদ্রাসার জমি নিয়ে বিরোধের জের ধরে হতে পারে।’

অসুস্থ শিক্ষার্থী তাজুল জানায়, দুপুরে খাবার খাওয়ার পর সবাই ঘুমিয়ে পরে। মাগরিবের নামাজের পর একে একে প্রায় সব শিক্ষার্থীর পেটে ব্যাথা দেখা দেয় এবং কিছু সময় পর ঘন ঘন টয়লেটে যেতে শুরু করে শিক্ষার্থীরা।

হাসপাতালের ডায়েরিয়া ওয়ার্ডের সেবিকা মলিনা মণ্ডল জানান, যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে প্রাথমিকভাবে পেটে ব্যাথা, ঘন ঘন টয়লেট ও বমির প্রবনতা রয়েছে। খাবারের বিষক্রিয়ায় এমনটা হতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের চিকিৎসা চলছে।

এদিকে জেলা প্রশাসক ডা. গাজী মো. সাইফুজ্জামান জানিয়েছেন এ বিষয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

/এফএস/ 

আরও পড়ুন- 


‘কার গুলিতে শিমুল নিহত হয়েছেন এখনই বলা যাচ্ছে না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম