চলন্ত বাস থেকে ৪ ছাত্রকে ফেলে দেওয়ার প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

ঝালকাঠি প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১০

ঝালকাঠিতে ছাত্রদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ চলন্ত বাস থেকে চার ছাত্রকে ফেলে দিয়ে আহত করার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুর উপজেলায় কলেজ ছাত্রদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশ লাঠি চার্জ করেছে বলে অভিগোগ পাওয়া গেছে। এতে ছয় ছাত্র আহত হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজের সামনে রাজাপুর- ভাণ্ডারিয়া সড়কে এ ঘটনা ঘটে। ওসি মুনির উল গিয়াসের নেতৃত্বে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ উঠেছে।

আহত কলেজছাত্র নাঈম মাহমুদ বলেন, মঙ্গলবার দুপুরে রাজাপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের চার ছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে দেয় বাসের সুপারভাইজার ও হেলপার। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় ওই চার ছাত্র। আর তার প্রতিবাদে বুধবার সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশ ছাত্রদের ওপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। লাঠিচার্জে কমপক্ষে ছয় ছাত্র আহত হয় বলে দাবি করেন নাঈম মাহমুদ।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টা থেকে ছাত্রদের আধ ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে রাজাপুর ভাণ্ডারিয়া সড়কে প্রায় দেড় কিলোমিটার এলাকায় দূরপাল্লার অসংখ্য বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। পরে পুলিশের লাঠিচার্জে অবরোধকারী ছাত্ররা ছত্রভঙ্গ হলে সড়কে যানচলাচল শুরু হয়। ঝালকাঠিতে ছাত্রদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

এ ব্যাপারে রাজাপুর থানার পরিদর্শক (ওসি অপারেশন) শেখ মুনীর উল গিয়াস বলেন, ছাত্রদের ওপর লাঠি চার্জ করা হয়নি। সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তবে পুলিশের সঙ্গে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এদিকে আন্দোলনরত ছাত্ররা আরও জানান, ঝালকাঠি-ভাণ্ডারিয়া রুটের নূর-নোহা নামের একটি বাসে মঙ্গলবার দুপুরে রাজাপুর ডিগ্রি কলেজের সামনে একাদশ শ্রেণির চার ছাত্র গালুয়া যাওয়ার উদ্দেশে উঠে। রাস্তায় চালক বেপরোয়া গতিতে গাড়ি চালালে নারী যাত্রীরা প্রথমে এর প্রতিবাদ করে। কিন্তু এতে চালক ক্ষিপ্ত হয়ে বাসের গতি আরও বাড়িয়ে দেয়। পরে বাসটি উপজেলার কৈবর্তখালী এলাকার একটি নির্মাণাধীন কালভার্ডের কাছে পৌঁছালে সেখানে থাকা গতি রোধকে গাড়ির গতি না কমিয়ে দ্রুত যাওয়ার সময় বাসের সঙ্গে ধাক্কা লেগে  গিয়াস ও মেজবাহ নামে দুই ছাত্রের মাথা ফেটে যায়। এরপর কিছু দূর গিয়ে ওই চার ছাত্রকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় বাসের চালক ও হেলপার। এতে চার ছাত্রই আহত হয়। তাদের মধ্যে দুইজনকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

/এফএস/ 

আরও পড়ুন- 


‘কার গুলিতে শিমুল নিহত হয়েছেন এখনই বলা যাচ্ছে না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম