পিরোজপুরে এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে ৪ শিক্ষককে অব্যাহতি

পিরোজপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:২৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:২৫

পিরোজপুর চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে পিরোজপুরের স্বরুপকাঠীতে চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার পরীক্ষা কেন্দ্র সচিব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্বরুপকাঠীর  সহকারী কমিশনার (ভূমি) মো. বশির আহমেদ জানান, বৃহস্পতিবার স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে গেলে বিভিন্ন কক্ষে পরিদর্শকের দায়িত্বে  থাকা সহকারী শিক্ষক দেব কুমার সমদ্দার (পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়), সহকারী শিক্ষক নিরঞ্জন সমদ্দার (স্বরূপকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়), সহকারী শিক্ষক মো. মঈন উদ্দিন খান  (সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়) এবং কামারকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসিমা আক্তারকে দায়িত্ব পালনে অবহেলা দেখতে পাই।  এরপর তাদের পরীক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্র সচিবকে নির্দেশ দেই।

কেন্দ্র সচিব মো. আতিকুল্লাহ জানান, সহকারী কমিশনার বশির আহমেদ এর নির্দেশ অনুযায়ী ওই   শিক্ষকদের পরীক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী