নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই: বাণিজ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০২

ভোলায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,‘নির্বাচন বন্ধ করার মতো ক্ষমতা বিএনপির নেই। কারণ ২০১৪ সালেও তারা চেষ্টা করে ব্যর্থ হয়েছে। দেশের মানুষ চায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন। সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে এটাই আমাদের প্রত্যাশা।’
রবিবার ভোলা শহরের নবারুন সেন্টারে ব্যাংক এশিয়ার ১১৪ তম শাখার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর,গয়েশ্বর চন্দ্র রায় একেক সময় একেক কথা বলেন। একবার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখেই নির্বাচন করবেন। সহায়ক সরকার তৎকালীন দায়িত্ব পালন করবে। আবার বলেন এই সরকারের অধীনে নির্বাচন করবেন না। আসলে এই সরকারের অধীনেই নির্বাচন হবে। এটাই সংবিধানের বিধান এবং এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। দেশবাসীর দৃঢ় বিশ্বাস বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে।’
ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলীর সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী,রুমি এ হোসেন প্রমুখ। এ সময় ভোলা জেলা প্রশাসকসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও শহরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/বিটি/

আরও পড়ুন:
সম্প্রচার আইন আগামী অধিবেশনেই: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম