ঝালকাঠিতে ডাকাতি ও ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন

ঝালকাঠি প্রতিনিধি
০১ মার্চ ২০১৭, ১৬:২৪আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৬:২৫

যাবজ্জীবন ঝালকাঠিতে ডাকাতি ও ধর্ষণ মামলায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঝালকাঠি অতিরিক্ত দায়রা জজ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার দণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১ মার্চ) দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক মোহাম্মদ বজলুর রহমান এ রায় ঘোষণা দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দক্ষিণ মালিপুর গ্রামের আশ্রাফ আলীর ছেলে মো. রুবেল ওরফে খাটো রুবেল এবং একই উপজেলার সূর্যপাশা গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে রায়হান হাওলাদার।
ঝালকাঠি আদালতের সরকার পক্ষের আইনজীবী এম আলম খান কামাল জানান, ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর আসামিরা নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের বেলায়েত হোসেন কাজীর বাড়িতে ডাকাতি করে। এ সময় ডাকাতরা তার মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনার দু’দিন পর ৬ সেপ্টেম্বর ৮ জনকে অভিযুক্ত করে ধর্ষিতার বাবা বেলায়েত কাজী বাদী হয়ে ডাকাতি ও ধর্ষণের অভিযোগে নলছিটি থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে একই বছরের ২৮ ডিসেম্বর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ আসামির মধ্যে ৬ জনকে আদালত খালাস দেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক