দেশের প্রথম ভিক্ষুকমুক্ত ইউনিয়ন কুলকাঠি

ঝালকাঠি প্রতিনিধি
০৩ মার্চ ২০১৭, ২০:২৪আপডেট : ০৩ মার্চ ২০১৭, ২০:২৪

ভিক্ষুকের হাতে চেক তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠিকে আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম ভিক্ষুকমুক্ত ইউনিয়ন ঘোষণা করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। একইসঙ্গে এ ইউনিয়নকে যৌতুক ও বাল্যবিবাহমুক্ত বলেও ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার দুপুরে কুলকাঠি ইউনিয়ন পরিষদ মাঠে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন শিল্পমন্ত্রী।  

ওই সময় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, ‘শুধু কুলকাঠি নয়;  একসময় সারা দেশ ভিক্ষুকমুক্ত হবে। দেশে কোনও দরিদ্র মানুষ থাকবে না।’

সংসদে যৌতুক ও বাল্যবিবাহের বিরুদ্ধে আইন পাস করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শুধু আইন পাস করে নয়; যৌতুক ও বাল্যবিবাহ বন্ধে সামাজিকভাবেও উদ্যোগী হতে হবে।’

অনুষ্ঠান শেষে শিল্পমন্ত্রী দুই ভিক্ষুকের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরীসহ অনেকে।

/এমএ/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের