ইউনিভার্সিটি অব শেফিল্ড ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বরিশাল প্রতিনিধি
০৬ মার্চ ২০১৭, ০৩:০৯আপডেট : ০৬ মার্চ ২০১৭, ০৩:১০

ইউনিভার্সিটি অব শেফিল্ড ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর যুক্তরাজ্যের দ্য ইউনিভার্সিটি অব শেফিল্ড ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে উচ্চতর শিক্ষা, গবেষণার কাজ, পাঠদান পদ্ধতি ও উন্নত কারিকুলাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান বিনিময়ের লক্ষ্যে রবিবার (৫ মার্চ) এ স্মারক স্বাক্ষরিত হয়।


আর্ন্তজাতিক পর্যায়ে কোনও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই প্রথম বরিশাল বিশ্ববিদ্যালয়ের এ ধরনের সমঝোতা স্বারক স্বাক্ষরিত হলো।
বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের উপস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যলয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান এবং যুক্তরাজ্যের দ্য ইউনিভার্সিটি অব শেফিল্ডের পক্ষে অণুপ্রাণ ও জীব-প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান প্রফেসর অ্যালেস্টার গোল্ডম্যান এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বায়োটেকনোলজি ইউকে লি. এর ব্যবস্থাপনা পরিচালক মি. বার্নাড ম্যাকমাহান, বরিশাল বায়োটেকনোলজি ইউকে লি.এর প্রতিষ্ঠাতা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.সঞ্জন কুমার দাস, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রাহাত হোসাইন ফয়সাল, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যানসহ আরও অনেকে।
সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে অণুপ্রাণ ও জীব প্রযুক্তি বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের দ্য ইউনিভার্সিটি অব শেফিল্ডের অণুপ্রাণ ও জীব প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান প্রফেসর অ্যালেস্টার গোল্ডম্যান।
এ সময় উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান,শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিরা উপস্থিত ছিলেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম