ঝালকাঠিতে নৈশ প্রহরী হারুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
০৬ মার্চ ২০১৭, ০৩:২৩আপডেট : ০৬ মার্চ ২০১৭, ০৩:২৪

ঝালকাঠি ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা বাজারের নৈশ প্রহরী হারুন সরদার হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. সাইদুল হাওলাদারকে আটক করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সরোয়ার। রবিবার (৫ মার্চ) বিকালে বিনয়কাঠি কলেজের সামতে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাইদুল হাওলাদার বিনয়কাঠি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ব্যবসায়ী আ. রব হাওলাদারের ছেলে পুত্র।

এদিকে সাইদুলকে আটকের সময় তার সমর্থিতদের সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সরোয়ারের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে এসআই সরোয়ার আহত হয়।

অফিযোগে জানা যায়, ২০১৬ সালের ১৩ ডিসেম্বর রাত ১১টা থেকে পরদিন ১৪ ডিসেম্বর ভোর ৬টার মধ্যে যেকোনও সময় এলাকার চিহ্নিত মাদক সম্রাট যুবলীগ নেতা সাইদুলসহ এজাহারভুক্ত অন্যান্য ৫ জন আসামি রাত-দিন মানপাশা বাজারসহ আশ-পাশ এলাকায় তাদের অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছিল। এ সব কার্যকলাপে বাধা হয়ে দাঁড়ায় নৈশ প্রহরী হারুন সরদার।

পরে পরিকল্পনা অনুযায়ী মানপাশা বাজারের নৈশ প্রহরী হারুন সরদারকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা চালানো হয়।

এ ঘটনায় প্রথমে ইউডি মামলা হলে এলাকাবাসী মানবন্ধনসহ বিচারের দাবিতে আন্দোলন করে। এ ঘটনায় নিহতের ভাই মো. মজিবর রহমান সরদার বাদী হয়ে সাইদুলসহ ৫জনকে আসামি করে ঝালকাঠি সদর থানায় ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই সরোয়ার জানান, সাইদুলকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে। সাইদুলের সহযোগীরা গা-ঢাকা দিয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে গ্রেফতারকৃত সাইদুল তার স্ত্রীর দায়ের করা মামলায় জেল খেটেছিল।

স্থানীয়রা জানান, হত্যা মামলার আসামি সাইদুল যুবলীগের নেতা হওয়ায় মানপাশা বাজারে তার রয়েছে বিশাল বাহিনী। সে বাহিনী ইয়াবাসহ গাঁজা বিকিকিনির সঙ্গে জড়িত।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম