দিনমজুরকে কুপিয়ে হত্যা, প্রত্যক্ষদর্শী আহত

পটুয়াখালী প্রতিনিধি
১৪ মার্চ ২০১৭, ১২:২৩আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১২:২৩

পটুয়াখালী পটুয়াখালীর গলাচিপার পানপট্টি এলাকায় ইলিয়াস খাঁ (৩০) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাটি দেখে ফেলায় পানপট্টি কৃষি ব্যাংকের নৈশপ্রহরী দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় ও কৃষি ব্যাংক সংলগ্ন একটি দীঘির পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ইলিয়াস খাঁ পানপট্টি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত নিজাম উদ্দিন খাঁ’র ছেলে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লা জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জের ধরে ইলিয়াসকে হত্যা করা হয়েছে। ঘটনা দেখে ফেলায় দুর্বৃত্তরা কৃষি ব্যাংকের নৈশপ্রহরী দেলোয়ার হোসেনকে কুপিয়ে পালিয়ে যায়।

লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত  দোলেয়ারকে উদ্ধার করে প্রথমে গলাচিপা হাসাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

/বিএল/

আরও পড়ুন:
মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক