পটুয়াখালীতে জঙ্গি সন্দেহে চার যুবক আটক

পটুয়াখালী প্রতিনিধি
১৯ মার্চ ২০১৭, ১৪:৫১আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৯:২৫

পটুয়াখালীতে জঙ্গি সন্দেহে চার যুবক আটক পটুয়াখালীর কলাপারায় জঙ্গি সন্দেহে চার যুকবকে আটক করা হয়েছে। কলাপারা থানা পুলিশ আজ রবিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে থানা সংলগ্ন কলাপারা জামে মসজিদের পেছন থেকে তাদের আটক করে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন- কামাল হোসেন (৩২), আক্তার শাহাদাত পাপ্পু (৩৪), মিলন হোসেন(৩০) ও বাবুল খান (৩০)। তাদের সকলের বাড়ি পিরোজপুরের জেলার বিভিন্ন স্থানে।
কলাপারা থানার ওসি জি এম শাহনেওয়াজ জানান, সকাল ১০টার দিকে মসজিদের আশেপাশে ঘোরাফেরা করছিল। সন্দেহ হওয়ায় তাদের থানায় নিয়ে আসা হয়। নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তারা জড়ো হচ্ছিল। তারা জেএমবি সদস্য কিনা সেটা এখনই বলা যচ্ছে না। তবে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, কার্বন পেপার, ফয়েল পেপার, তার ও টেপ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন-

এপারে-ওপারে চলছে শুমারি: টানাপড়েনে রোহিঙ্গারা

ধলেশ্বরীর প্রাণ যায় যায়!

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম