গৃহবধূ হত্যায় ভাড়াটিয়ার যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৭, ০৩:৫২আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ০৩:৫৩

যাবজ্জীবন রাজধানীর খিলগাঁও এলাকার নাসিমা বেগম হত্যা মামলার আসামি মিরাজ বেপারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরিশালের আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ড দেয়া হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলাম ১৬ জনের স্বাক্ষ্য নিয়ে এ রায় দেন।

দণ্ডিত মিরাজ বেপারি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। সে মুলাদীর মধ্য নাজিরপুর এলাকার ইসমাইল বেপারির ছেলে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. ফিরোজ হোসেন জানিয়েছেন, কিশোরগঞ্জের বাসিন্দা প্রবাসী হাতেম মাতুব্বরের স্ত্রী নাসিমা বেগমের লাশ ২০০৯ সালের ২৬ মে মুলাদীর জয়তী নদীর তীর থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মুলাদীর রামচর এলাকার চকিদার আব্দুল হাই বাদী হয়ে মামলা করেন।

মুলাদী থানার এসআই মো. শাহাবুদ্দিন ২০১০ সালের ১০ জুন মিরাজকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন।

চার্জশিট সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের বাসিন্দা প্রবাসী হাতেম মাতুব্বরের স্ত্রী নাসিমার খিলগাঁও এলাকার বাসার ভাড়াটিয়া ছিল মিরাজ। সেই সূত্রে নাসিমার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয় মিরাজ। ওই টাকা পরিশোধ না করে সে মুলাদী ফিরে আসে । পরে পাওনা টাকা দেওয়ার আশ্বাসে নাসিমাকে মুলাদী নিয়ে এসে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম