প্রশ্নপত্র ফাঁস, শিক্ষকসহ আটক ৪

বরিশাল প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৭, ০২:৫৮আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ০২:৫৯

বরিশাল বরিশালের বানারীপাড়া উপজেলায় চাখারে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এক শিক্ষকসহ চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাখার শের-ই-বাংলা একে ফজলুল হক কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্রের পাশের একটি চায়ের দোকান থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বানারীপাড়া এসএস প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক আব্দুস ছালাম, ডিগ্রির ছাত্র আরিফুর রহমান ও সুব্রত বালা এবং এইচএসসি ছাত্র আজিম মোল্লা । তাদের বাড়ি চাখার এলাকায়।

বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা জানতে পারে রবিবার হিসাববিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে উত্তরপত্র লিখে পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করা হচ্ছে। এসময় কেন্দ্রের পাশের একটি চায়ের দোকান অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

ওসি আরও জানান, পরীক্ষা প্রশ্নপত্র পার্শ্ববর্তী দোকানে নিয়ে চারজন সমাধানের প্রক্রিয়া চালাচ্ছিল। পরবর্তীতে সমাধানকৃত উত্তরপত্র পুনরায় পরীক্ষাকেন্দ্রে সরবরাহ করার কথা ছিল। কিন্তু পুলিশ তার আগেই সেখানে অভিযোন চালিয়ে তাদের আটক করে।

এ ব্যাপারে এসআই উত্তম কুমার বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮০’র ৯ ও ১৩ ধারায় একটি মামলা করেছেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম