বরিশালে কলেজছাত্রীর লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৭, ১২:৫৯আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৭:৩৫

বরিশাল বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন কালা খাঁ বাড়ি এলাকা থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আছিয়া আক্তার পাখি (১৮)। এ ঘটনায় পাখির স্বামী আজমল হোসেন রুমনকে জিজ্ঞাসাদের জন্য আটক করেছে পুলিশ। শনিবার রাতে ওই এলাকার সোহাগ ভিলা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।     

আছিয়া আক্তার পাখি বরিশাল সরকারি মহিলা কলেজের ছাত্রী এবং চরকালেখা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সেলিম রেজা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’

স্থানীয়রা জানায়, প্রায় তিন মাস আগে ব্রজমোহন কলেজের ইংরেজী বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র রুমন ও পাখি স্বামী-স্ত্রীর পরিচয়ে বাসা ভাড়া নিয়ে সোহাগ ভিলার দ্বিতীয় তলায় বসবাস শুরু করে। শনিবার রাতে রুমন বাসায় এসে পাখিকে একাধিকবার ফোন করলেও সে ফোন ধরেনি। এ সময় ঘরের কোন সাড়াশব্দ না পাওয়ায় বাড়ির মালিককে ডেকে নিয়ে আসে রুমন। এরপর ঘরের ভেতরে প্রবেশ করে খাটের ওপর পাখির লাশ পরে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ পুলিশ ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করে।

লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসাপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি সেলিম রেজা।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম