মঠবাড়িয়ায় ৪ ভুয়া ডাক্তার আটক

বরিশাল প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ১৯:৪৭আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ২২:৩৭

বরিশালে আটক ৪ ভুয়া ডাক্তারের মধ্যে একজন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব-৮। তারা পিরোজপুর জেলার বিভিন্ন অঞ্চলে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছে, এমন তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ এপ্রিল) তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর আদনান কবীর জানান, সহকারী পরিচালক মো. হাছান আলীর নেতৃত্বে বুধবার দুপুর পৌনে ১২টায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা সদর এলাকায় কে এম লতিফ সুপার মার্কেটে আভিযান চালিয়ে মো. আলমগীর হোসেন (৫০) ও মো. রিয়াজুল ইসলাম (৩৮) নামে দুই ভুয়া ডাক্তারকে আটক করা হয়।
এরপর মঠবাড়িয়া উপজেলা শহরে মাতুব্বর ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মো. আবুল খায়ের চৌধুরি (৫৬) ও মো. মাসুম মাতুব্বর(৩৯) নামে আরও দুই ভুয়া ডাক্তারকে আটক করা হয়।

পরবর্তীতে পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাস ও জেলা সিভিল সার্জনের প্রতিনিধিরা জিজ্ঞাসাবাদ করলে তারা ভুয়া ডাক্তার বলে স্বীকার করেন।

ভুয়া ডাক্তার প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাসের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের (২০০৯) এর ৫২'র ৮ উপধারা অনুযায়ী আসামি ডা. আলমগীর হোসেনকে ৫০, হাজার, রিয়াজুল ইসলামকে ৩০ হাজার (ত্রিশ হাজার) , আবুল খায়ের চৌধুরীকে ৫০ হাজার ও মাসুম মাতুব্বরকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আবুল খায়ের চৌধুরীকে এক বছরের কারাদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম