ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা বাছাইয়ে রাজাকার শনাক্ত!

ঝালকাঠি প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৭, ১১:৩৩আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১১:৩৫

ঝালকাঠি ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের সময় মুক্তিযোদ্ধার আবেদন নিয়ে আসা চাঁন মিয়া মল্লিক (৭০) রাজাকার হিসেবে শনাক্ত হওয়ায় তাকে আটকের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। নির্দেশ অনুযায়ী তাকে আটক করে কর্তব্যরত পুলিশ। এসময় তার সনদপত্রও জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন মানবিক কারণে বৃদ্ধ চান মিয়াকে যাচাই-বাছাই শেষে পর্যন্ত দাঁড়িয়ে থাকার দণ্ড দেন।

চাঁন মিয়া মল্লিক সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের চানপুরা গ্রামের মৃত. জয়নাল আবেদীন মল্লিকের ছেলে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কার্যক্রম তৃতীয় দিনের মতো শুরু হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন জানান, মুক্তিযুদ্ধের সময় রাজাকারের ভূমিকা পালন করা চাঁন মিয়া মল্লিক আবেদন করলে মুক্তিযোদ্ধারা তাতে আপত্তি জানায়। এর পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করলে রাজাকার হিসেবে শনাক্ত হয়েছে বলে জানান যাচাই-বাচাই কমিটি।

সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটির সভাপতি আব্দুল মান্নান মুন্সি, সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মকবুল হোসেন, সদস্য জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেব আলাউদ্দিন, শামসুল হক আক্কাস, সদস্য মো. মকবুল হোসেন তালুকদার, মো. শাহজাহান হাওলাদার, আলতাফ হোনে খান ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শহীদুল ইসলাম।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেব আলাউদ্দিন বলেন, চাঁন মিয়ার ভাতা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম