বরিশালে ৩ সপ্তাহ ধরে নিখোঁজ ছাত্রলীগ নেতা

বরিশাল প্রতিনিধি
০২ মে ২০১৭, ১৭:০৫আপডেট : ০২ মে ২০১৭, ১৭:১৭

নিখোঁজ ছাত্রলীগ নেতা জনি জমাদ্দার বরিশাল জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনি জমাদ্দার তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। গত ৯ এপ্রিল তিনি নিখোঁজ হন। এ ঘটনায় ৩০ এপ্রিল কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজ ছাত্রলীগ নেতার স্ত্রী লাবনী বেগম।

সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা সমীরন মণ্ডল জানান, এ বিষয়ে তদন্ত চলছে।

ডায়েরি সূত্রে জানা যায়, গত মাসের ৯ এপ্রিল বেলা ১১টায় নগরের ১০ নম্বর ওয়ার্ডের বান্দরোড কোস্টাল বরফ কল এলাকায় নিজ বাসা থেকে কেডিসি বালুর মাঠ এলাকায় মায়ের বাসায় যান ছাত্রলীগ নেতা জনি। পরে আর ফিরে আসেননি।

স্ত্রী লাবনী আক্তার ও তার স্বজনরা নগরের সম্ভাব্য সব স্থানে খুঁজে না পেয়ে নিখোঁজ হওয়ার তিন সপ্তাহ পরে সাধারণ ডায়েরি করেন।

ডায়েরিতে জনি জমাদ্দারের বরিশাল কোস্টাল বরফ কল এলাকায় একটি ফাস্টফুডের (কায়েদ ফাস্টফুড অ্যান্ড কফি হাউজ) দোকান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, নিখোঁজ জনি জমাদ্দার জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। তার নিখোঁজের বিষয়টি জানতে পেরে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। পুলিশও বিষয়টি তদন্ত করে দেখছে।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম