প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ৩ স্কুলছাত্রী!

বরিশাল প্রতিনিধি
০৩ মে ২০১৭, ১৯:৩৬আপডেট : ০৩ মে ২০১৭, ১৯:৪৫

বরিশালে নিখোঁজ তিন ছাত্রীর মধ্যে দুজন বরিশালের বানারীপাড়া উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে স্বর্ণা, সুমাইয়া ও আঁখি নামে তিন স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনায় নিখোঁজ স্কুলছাত্রী স্বর্ণার মা ছালমা ও সুমাইয়ার মা শাহানা পারভীন থানায় সাধারণ ডায়েরি করেছেন।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন সাধারণ ডায়েরির বরাত দিয়ে জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে আঁখি ও স্বর্ণা বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। স্বর্ণা বানারীপাড়ার রায়েরহাট এলাকার হেলাল খানের মেয়ে এবং আঁখি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অনিল মিস্ত্রীর মেয়ে।

অপর নিখোঁজ সুমাইয়া বানারীপাড়ার চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও চাখারের কবির হোসেনের কন্যা।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ মে) বানারীপাড়া পৌরসভা এলাকার মাহামুদিয়া মাদ্রাসা সংলগ্ন দোলা ম্যাডামের বাসায় পড়তে যাওয়ার নাম করে বাসা থেকে বের হয় তারা। এরপর থেকে তারা নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার উভয় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম