বরিশালে বিএনপির তৃণমূল কর্মিসভায় হাতাহাতি

বরিশাল প্রতিনিধি
০৬ মে ২০১৭, ১৮:৪৪আপডেট : ০৬ মে ২০১৭, ১৮:৪৪

বরিশালে বিএনপির কর্মিসভায় হাতাহাতি বরিশাল উত্তর জেলা বিএনপির এক কর্মিসভায় বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন।

শনিবার দুপুরে অশ্বিনী কুমার হলে এ কর্মিসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিএনপির কর্মিসভায় হাতাহাতি বিএনপি নেতা  মোশাররফ হোসেন মঙ্গুর সমর্থক, মুলাদি পৌর বিএনপির সম্পাদক আল আমিন মঞ্চে বক্তব্য দিতে গেলে তাকে বাধা দেন বিএনপি নেত্রী সেলিমা রহমানের সমর্থক নেতাকর্মীরা। এ সময় উভয় গ্রুপের মধ্যে হ্ট্টগোল ও হাতাহাতি হয়। 

এ ছাড়া সামনের চেয়ারে বসা নিয়ে মুলাদী উপজেলা ছাত্রদল ও যুবদলের মধ্যে হ্ট্টগোল ও পরে হাতাহাতি হয়। এ সময় উত্তেজিত কর্মীরা চেয়ার ছুড়ে মারে। মঞ্চ ছাড়াও দুই গ্রুপের কর্মীরা হলের বাইরে কয়েক দফা  হাতাহাতিতে লিপ্ত হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম