বরিশালে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
২২ মে ২০১৭, ১৫:০৪আপডেট : ২২ মে ২০১৭, ১৫:০৪

আইন-আদালত বরিশালে হেরোইন রাখার দায়ে জাহাঙ্গীর মাতবর নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ইয়াবা রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুর হক এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীরের বাড়ি শরীয়তপুর জেলার ছোট সন্দ্বীপ এলাকায়।

আদালতের বেঞ্চ সহকারী ফারুক হোসেন জানান, ২০১৫ সালের ১৮ জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল লঞ্চঘটের কাছে অভিযান চালায় র‌্যাব-৮’র একটি টহল দল। এ সময় ৩৬ গ্রাম হেরোইন ও ১৪৮ পিস ইয়াবাসহ আটক করা হয় জাহাঙ্গীরকে। ওই দিনই তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেন র‌্যাব-৮’র ডিএডি শাহিনুর রহমান। একই বছরের ২৯ জুলাই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই হেলালুজ্জামান। পরে আসামির অনুপস্থিতিতে আট জনের সাক্ষ্যগ্রহন শেষে আদালত ওই রায় দেন।

/এসএস/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম