বরিশালে মঙ্গলবার দুপুর ৩টা থেকে অভ্যন্তরীন ও দূর পাল্লার সব রুটে নৌযান চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে সোমবার থেকে বরিশালে নৌযান চলাচল বন্ধ ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার।
তিনি জানান, দূর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাওয়ায় সব রুটেই নৌযান চলাচল শুরু হরেছে। নদ-নদীতে জোয়ায়ের মাত্রা স্বাভাবিক। এরইমধ্যে বেশ কয়েকটি লঞ্চ বরিশাল ছেড়ে গেছে। রাতে ঢাকাগামী লঞ্চগুলোও ছেড়ে যাবে বলে তিনি জানান।
বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. মিলন হাওলাদার জানান, ঘূর্ণিঝড় ‘মোরা’ বাংলাদেশের উপকূল অতিক্রম করায় নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এছাড়া আকাশ মেঘাচ্ছন্ন, মৃদু বাতাস এবং মাঝে-মধ্যে হালকা বৃষ্টিপাত হলেও আবহাওয়া স্বাভাবিক রয়েছে।
/জেবি/
আরও পড়তে পারেন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২








