৫ বছর ধরে নিখোঁজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র!

বরিশাল প্রতিনিধি
৩০ মে ২০১৭, ১৯:৫৭আপডেট : ৩০ মে ২০১৭, ১৯:৫৭

৫ বছর ধরে নিখোঁজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র! পাঁচ বছর ধরে নিখোঁজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের সন্ধান চেয়ে বরিশালে সংবাদ সম্মেলন করেছে নিখোঁজদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিখোঁজ দুই ছাত্র হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকাহ বিভাগের এলএলবি চতুর্থ বর্ষের ছাত্র আল মুকাদ্দাস ও ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র মো. ওয়ালিউল্লাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজ মো. ওয়ালিউল্লাহর ভাই খালিদ সাইফুল্লাহ এবং আল মুকাদ্দাসের চাচা মো. আব্দুল হাই।

সংবাদ সম্মেলনে নিখোঁজ আল মুকাদ্দাসের চাচা মো. আব্দুল হাই বলেন, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়াগামী হানিফ এন্টাপ্রাইজের ৩৭৫০ নম্বর গাড়িতে উঠেছিল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহ। গাড়িটি ঢাকা থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও রাত ১টার দিকে সাভার (নবীনগর) র‌্যাব-৪ ক্যাম্পের সামনে পৌঁছালে র‌্যাব ও ডিবির পোশাকধারী ৮/১০ জন গাড়িতে উঠে নিজেদের পুলিশ ও র‌্যাব হিসেবে পরিচয় দিয়ে তাদের নামিয়ে নিয়ে যায়।

পরে পুলিশ ও র‌্যাবের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছুই জানে না বলে দাবি করে।

নিখোঁজ মো. ওয়ালিউল্লাহর ভাই খালিদ সাইফুল্লাহ বলেন, নিখোঁজদের খোঁজ না পাওয়ায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ, র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেও ৫ বছরে তাদের কোনও সন্ধান পাইনি। এ বিষয়ে ২০১২ সালের ৬ ও ৮ ফেব্রুয়ারি ঢাকার দারুসসালাম ও আশুলিয়া থানায় পৃথক দুটি জিডি করা হয়। যার নং ৩১৭ ও ৫২৫। জিডি করার পরেও তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কোনও তৎপরতা লক্ষ্য করা যায়নি। তাই আমরা এখন নিখোঁজদের সন্ধান ও উদ্ধারের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

/বিএল/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি