‘হাওয়া ভবনের নির্দেশেই শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যার চেষ্টা করা হয়’

ভোলা প্রতিনিধি
১০ জুন ২০১৭, ১৪:৫৩আপডেট : ১০ জুন ২০১৭, ১৪:৫৩

ভোলায় বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘হাওয়া ভবন থেকে নির্দেশ পেয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যার চেষ্টা করা হয়। আজ যে জঙ্গি-সন্ত্রাস এটা বিএনপি আমলে সৃষ্টি হয়েছে। এখনও যখন জঙ্গি-সন্ত্রাসীদের ধরা হয় তখন তাদের পক্ষে খালেদা জিয়া বিবৃতি দেন।’ 

শনিবার (১০ জুন) দুপুরে ভোলা শহরের গাজিপুর রোডে সদর উপজেলা আওয়ামী লীগের এক কর্মীসভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন আমাদের মেরেছে, মানুষ পিটিয়েছে, মা-বোনদের ইজ্জত লুট করেছে। এর প্রতিশোধ আমরা নেইনি, নেবোও না।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে বিএনপি না আসলে তাদের ক্ষতি হবে। আমরা কাউকে নির্বাচনে বাদ দিতে চাই না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করেছেন। সেসময় খালেদা জিয়াকে গণভবনে দাওয়াত দিয়েছিলেন। এমনকি তাদের মন্ত্রণালয় দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন। কিন্তু তারপরও তারা নির্বাচনে আসেননি। তাই আগামী নির্বাচনে অতীতের মতো ভুল না করে তারা নির্বাচনে আসবে বলেই আশা করি।’

সদর উপজেলার আওয়ামী লীগের এই কর্মীসভায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সেক্রেটারি আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

/এফএস/ 

আরও পড়ুন- 

১২৮ এমপি থেকে বাদ দেওয়ার তালিকা করছে আ.লীগ

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস