বরিশাল থেকে সব রুটে নৌযান চলাচল বন্ধ

বরিশাল প্রতিনিধি
১২ জুন ২০১৭, ২৩:১২আপডেট : ১২ জুন ২০১৭, ২৩:১৪

বরিশাল থেকে সব রুটে নৌযান চলাচল বন্ধ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দর থেকে সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিএ)।

সোমবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বরিশালে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা সরকার মিঠু।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দর থেকে সব রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মাঝ নদীতে থাকা নৌযান গুলোকে বিশেষ সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।

এদিকে হঠাৎ করে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করায় ঘাটে অপেক্ষমান ঢাকাগামী ৫টি ত্রিতল লঞ্চের প্রায় ১০ হাজার যাত্রী চরম বিপাকে পড়েছেন।

ঢাকাগামী সুরভী লঞ্চের যাত্রী আহসানউল্লাহ জানান, আবহাওয়ার অবস্থা দেখে আগেই নৌ-চলাচল বন্ধের সিদ্ধান্ত নিলে যাত্রীদের এ ভোগান্তি হতো না।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, বর্তমানে বরিশাল নগরী ও আশপাশের এলাকায় মেঘলা আবহাওয়া বিরাজ করছে। সারাদিন বৃষ্টি হয়েছে। রাতে বরিশালের ওপর দিয়ে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি সোমবার বেলা ১২টায় স্থল নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের সীমানায় অবস্থান করছিল। এর প্রভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এমন শঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে নিম্নচাপের কারণে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক