বরিশাল থেকে সব রুটে নৌযান চলাচল স্বাভাবিক

বরিশাল প্রতিনিধি
১৩ জুন ২০১৭, ১২:৫৩আপডেট : ১৩ জুন ২০১৭, ১২:৫৪

বরিশাল আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ সব রুটে নৌযান ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকাল ৮টা থেকে নৌযান চলাচল স্বাভাবিক হয়। এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার (১২ জুন) রাত ৮টা থেকে বরিশাল নদী বন্দর থেকে সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বরিশাল বিআইডাব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ পরিচালক আজমল হুদা সরকার মিঠু এ কথা জানিয়েছেন।
তিনি জানান, আবহাওয়ার উন্নতি ঘটায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বরিশাল থেকে লঞ্চসহ সব নৌযান চলাচল শুরু হয়। সবকিছু ঠিক থাকলে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রার জন্য অপেক্ষমান লঞ্চগুলোও যাত্রী নিয়ে রাতে রওনা দেবে।
অন্যদিকে সুন্দরবন নেভিগেশনের বরিশাল অফিস ইনচার্জ জাকির হোসেন জানান, সোমবারে একদিন লঞ্চ চলাচল বাতিল হওয়ায় ও নতুন কোনও লঞ্চ যুক্ত না-হওয়ায় মঙ্গলবার বরিশাল-ঢাকা রুটের লঞ্চগুলোতে তীব্র কেবিন আসন সংকট ও যাত্রীদের ভিড় দেখা দিয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম