বরিশালে এক হাজার কেজি জাটকা ও ছোট পাঙ্গাশ জব্দ

বরিশাল প্রতিনিধি
১৭ জুন ২০১৭, ২০:৪০আপডেট : ১৭ জুন ২০১৭, ২০:৪০

বরিশালে এক হাজার কেজি জাটকা ও পাঙ্গাশ জব্দ (ছবি- বরিশাল প্রতিনিধি)

বরিশালে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে এক হাজার কেজি জাটকা ও ছোট পাঙ্গাশ জব্দ করেছে কোস্টগার্ড। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

বরিশালে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. দেবায়ন চক্রবর্তী জানান, শনিবার ভোর রাতে বরিশালের মেহেন্দীগঞ্জের শ্রীপুরের কালাবদর নদীতে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা লঞ্চে জাটকা ও নদীর পাঙ্গাশের পোনা রয়েছে। এই সংবাদের ভিত্তিতে তারা কালাবদর নদীতে কর্ণফুলি-৩,কর্ণফুলি-১ ও কুয়াকাটা-১ লঞ্চে অভিযান চালায়। এ অভিযানে ৩টি লঞ্চ থেকে ১৬০ কেজি জাটকা ইলিশ ও ৮৪০ কেজি ৬-৭ ইঞ্চি সাইজের নদীর পাঙ্গাশের পোনা জব্দ করে।

জব্দ করা পোনা-মাছগুলো বরিশাল কীর্তনখোলা নদী তীরবর্তী রসুলপুর কোস্টগার্ডের স্টেশনে নিয়ে এসে মৎস্য কর্মকর্তার উপস্থিতি তা দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: নীলফামারী-ঢাকা আন্তঃনগর ট্রেনে ছাপানো টিকিট না থাকায় যাত্রীরা বিড়ম্বনায়

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম