ঝালকাঠিতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
২২ জুন ২০১৭, ১৯:৪৯আপডেট : ২২ জুন ২০১৭, ১৯:৪৯

ঝালকাঠি ঝালকাঠিতে এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে সুজন সিকদার (২২) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মকবুল হোসেন এ দণ্ড দেন।

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সামনের সড়কে তিন স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করে বখাটে কয়েকজন যুবক। স্কুল ছাত্রীরা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের সঙ্গে বাকবিতণ্ড হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান (পিপিএম সেবা) সিসি ক্যামেরায় বিষয়টি দেখতে পেয়ে বখাটে সুজন সিকদারকে আটক  করেন। তবে অন্যরা পালিয়ে যায়। আটক  সুজন সিকদারকে ঝালকাঠি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের দণ্ডাদেশ দেওয়া হয়। সুজন ঝালকাঠি সদর উপজেলার আগরবাড়ি গ্রামের আফতার আলী সিকদারের ছেলে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম