মেহেন্দিগঞ্জে সাত ইউপিতে বিএনপির ভোট বর্জন

বরিশাল প্রতিনিধি
১৩ জুলাই ২০১৭, ১৫:১৩আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৫:১৩

মেহেন্দিগঞ্জে সাত ইউপিতে বিএনপির ভোট বর্জন (ছবি: বরিশাল প্রতিনিধি) বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থীরা। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ এ খবর জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, ‘বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয় এবং ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকা মার্কার পক্ষে সিল মারে আওয়ামী লীগ নেতাকর্মীরা। যে কারণে ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থীরা।’

মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রহমান, লতা ইউনিয়নে বিএনপির নাজমুল হক তিনু, জয়নগর ইউনিয়নে বিএনপির দুলাল বেপারী, চরএককরিয়া ইউনিয়নে বিএনপির কামাল উদ্দিন আহম্মেদ, গোবিন্দপুর ইউনিয়নে বিএনপির আব্দুল মোতালেব দেওয়ান, আলিমাবাদ ইউনিয়নে বিএনপির মাইনুদ্দিন মৃধা, শ্রীপুর ইউনিয়নে বিএনপির কাজী সাখাওয়াত হোসেন রুবেলও একই অভিযোগে নির্বাচন বর্জন করার সত্যতা স্বীকার করেছেন।

এব্যাপারে জেলা আওয়ামী লীগ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি বলেছেন, ‘ সুষ্ঠ, সুন্দর, অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি এসব অভিযোগ ছড়িয়ে নির্বাচন হতে সরে দাঁড়ানোর পথ খুঁজছে।’

ভারপ্রাপ্ত আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান বলেছেন, ‘এব্যাপারে কোনও অভিযোগ পাইনি। নির্বাচন বিধি অনুযায়ী বর্জনের কোনও বিধি নেই। অভিযোগ থাকলে সংশ্লিষ্ট আদালতে পেশ করা যাবে।’

/এফএস/ 

আরও পড়ুন- ভোটার তালিকা হালনাগাদের কাজ নিবিড় পর্যবেক্ষণে রাখতে সারাদেশে চিঠি দিয়েছে আ.লীগ

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম