ভোলায় নদী ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

ভোলা প্রতিনিধি
১৮ জুলাই ২০১৭, ১৪:১২আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৪:১২

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ বলেছেন, ‘নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষকে স্থায়ী ঠিকানা দেওয়া হবে। এখন আর কোনও মানুষকে গৃহহারা হতে হবে না।  ভোলায় নদী ভাঙন রোধে স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভাঙন রোধে ২ হাজার কোটি টাকার ওপরে বরাদ্দ দেওয়া হয়েছে।’

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ভেলা সদরের ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্প কাজ পরিদর্শনের সময় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী মেঘনা, এ নদীর ভাঙন প্রবণতা বেশি। আমরা এ নদী শাসনের জন্য কাজ করছি। কারণ বর্তমান সরকারের সামর্থ্য রয়েছে। এদেশ এখন আর গরিব দেশ হিসেবে পরিচিত নয়।

ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোয়ার মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম বীরবিক্রম।

সভা শেষে মন্ত্রী নৌযান যোগে ইলিশা হয়ে রাজাপুর পর্যন্ত নদী ভাঙন রোধের কাজ পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ভোলার দৌলতখান উপজেলার মেঘনার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় যোগদানের কথা রয়েছে মন্ত্রীর।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান