ঝালকাঠিতে কৃষক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
২৬ জুলাই ২০১৭, ২০:২১আপডেট : ২৬ জুলাই ২০১৭, ২০:২১

আইন-আদালত ঝালকাঠির নলছিটিতে কৃষক মুনছুর আলী খানকে হত্যার দায়ে তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৬ জুলাই) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের জামাল খান, খলিলুর রহমান ও সোহরাব হোসেন। রায় ঘোষণার সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ে দুইজনকে খালাস দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০০ সালের ২২ অক্টোবর রাত ২টার দিকে ঝালকাঠির নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের কৃষক মুনছুর আলী খানের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা। তারা ঘরের ভেতরে প্রবেশ করে কৃষক মুনছুর আলী খানকে গলাকেটে হত্যা করে। এ সময় মুনছুর আলীর ছেলে আবদুল মজিদ খান ও মেয়ে নিলুফা বেগমকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় পরের দিন নিহতের ছেলে আবদুল মজিদ খান বাদী হয়ে ৭ জনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করার দায়িত্ব দেন আদালত। সিআইডির পরিদর্শক আবুল খায়ের মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২৪ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ২৫ আগস্ট আদালত ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। দুইজনকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়। আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

রায়ে নাঙ্গুলী গ্রামের রুস্তুম খান ও জাকির হোসেনকে খালাস দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের আপিল করা হবে বলে জানান আসামিপক্ষের আইনজীবী রশিদ সিকদার।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম