বরিশালের সীমা রানী হত্যার বিচার চেয়ে স্মারকলিপি

বরিশাল প্রতিনিধি
৩১ জুলাই ২০১৭, ০১:৫৪আপডেট : ৩১ জুলাই ২০১৭, ০১:৫৪

বরিশাল যৌতুকের দাবিতে অমানুষিক নির্যাতনের পর হত্যা করা গৃহবধূ সীমা রানীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার দুপুরে (৩০ জুলাই) নগরীতে এ বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

জেলা নারী পরিষদের সভাপতি রাবেয়া খাতুন ও সাধারণ সম্পাদক পুষ্প রানী চক্রবর্তীর নেতৃত্বে পরিষদের নেতারা নবনিযুক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের কাছে এ স্মারকলিপি দেন। এসময় জেলা প্রশাসক নারী পরিষদের দাবির বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট দফতরে পাঠানোর আশ্বাস দেন।

জেলা নারী পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী জানান, পাঁচ বছর আগে নগরীর ওয়াপদা কলোনির বাসিন্দা দুলাল মালির মেয়ে সীমা রানীর সঙ্গে পটুয়াখালীর গলাচিপার কলাগাছিয়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্র মালির বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকার কেরানীগঞ্জে বসবাস করে আসছিল। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে সেলুন ব্যবসায়ী মাদকাসক্ত স্বামী গোপাল চন্দ্র স্ত্রী সীমাকে শারীরিক নির্যাতন শুরু করে। নির্যাতন থেকে মেয়েকে রক্ষা করতে সীমার বাবা বিভিন্ন সময়ে ২ লাখ ৮০ হাজার টাকা গোপালকে দেন।

গত ১৬ জুন স্বামী গোপাল চন্দ্র মালি আরও এক লাখ টাকা যৌতুক দাবি করে।কিন্তু স্ত্রী সীমা তার বাবার বাড়ি থেকে টাকা আনতে না চাইলে ওইদিন রাতে নির্যাতন করে সীমাকে হত্যা করে স্বামী ও তার স্বজনরা।

বরিশাল নারী পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রতিমা সরকার জানান, এ ঘটনায় ১৯ জুন সীমার মা আরতী রানী বাদী হয়ে ঢাকার কেরানীগঞ্জ থানায় গোপাল চন্দ্র মালি, তার বাবা সুনীল চন্দ্র মালি, মা রেনু মালি, বোন রিনা রানী মালি, তার জামাতা গৌতম চন্দ্র মালি ও কাকা অনিল চন্দ্র মালিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর কেরানীগঞ্জ থানার পুলিশ গোপাল মালি ও রেনু মালিকে গ্রেফতার করে জেলে পাঠায় । তবে অন্য আসামি এবং তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা আত্মগোপনে থেকে মামলা প্রত্যাহারের জন্য বাদীকে নানানভাবে হুমকি দিচ্ছে বলে নারী পরিষদ নেত্রী জানান।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক