বরগুনায় তিন আ.লীগ নেতাকে মারধর: উপজেলা ছাত্রলীগের সম্পাদক বহিষ্কার

বরগুনা প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৭, ১৮:১৪আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৮:১৪

নয়ন বেপারী বরগুনার তালতলীতে চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগের তিন নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন বেপারীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে সোমবার (৭ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের স্বাক্ষরিত এ বহিষ্কার আদেশটি ছাত্রলীগের ওয়েবসাইটে আপলোড করা হয়।
এতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী নয়ন বেপারীকে ( সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, তালতলী উপজেলঅ শাখা, বরগুনা )দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।’
প্রসঙ্গত, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টারচর এলাকায় প্রস্তাবিত তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য তিনশ’ একর জমি কেনার জন্য উপজেলা আওয়ামীগ নেতা সোহরাব জোমাদ্দার, জাহাঙ্গীর হোসেন ও আবুল কালাম মধ্যস্থতা করছিলেন। এই জমি মধ্যস্থতার জন্য উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন বেপারী তাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু এ চাঁদার টাকা দিতে তারা বিভিন্ন সময় অপারগতা প্রকাশ করেন।
বরগুনায় তিন আ.লীগ নেতাকে মারধর: উপজেলা ছাত্রলীগের সম্পাদক বহিষ্কার এরই জের ধরে তালতলী বাজারের একটি দোকানে প্রস্তাবিত তাপ বিদ্যুৎকেন্দ্রের জমিজমা সংক্রান্ত আলোচনা চলাকালে রবিবার ( ৬ আগস্ট ) দুপুরে প্রকাশ্যে তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন বেপারীর নেতৃত্বে সাত-আটজনের একটি দল তাদের ওপরে অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। এতে উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহরাব জোমাদ্দার গুরুতর আহত হন। পরে তাদের সবাইকে স্থানীয়রা উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সোহরাব জোমাদ্দারকে ভর্তি রেখে বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে তালতলী থানায় মামলা দায়ের করবেন বলে জানান।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম