ঝালকাঠিতে ৪৩ টন রিলিফের চালসহ ব্যবসায়ী আটক

ঝালকাঠি প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ১০:৪৫আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১০:৫০

চালসহ ব্যবসায়ী ঝালকাঠিতে ৪৩ মেট্রিক টন রিলিফের চালসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার নাম আনোয়ার হোসেন। তিনি ঝালকাঠি শহরের বিসমিল্লাহ চাল আড়তের মালিক। মঙ্গলবার শহরের পালবাড়ি এলাকার বাসণ্ডা নদীতে একটি কার্গো থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানে উত্তোলনের সময় এ চালসহ তাকে আটক হয়।

পুলিশ  জানিয়েছে,প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কেজি করে আশ্রায়ণ প্রকল্পের হত দরিদ্রদের মাঝে বিতরণের জন্য এ চাল বরাদ্দ হয় ভোলা জেলায়। সেখান থেকে ঝালকাঠির এ ব্যবসায়ী চালগুলো ক্রয় করে সকালে নিজের আড়তে মজুত করছিলেন। এসময় গোপন সংবাদে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে চালসহ ব্যবসায়ীকে আটক করা হয়। বৈধভাবে এ চাল ক্রয় করা হয়েছে বলে ব্যবসায়ী দাবি করেছেন। তবে অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট রওশন আলী জানিয়েছেন,এ চাল বাইরে ক্রয় বিক্রয় সম্পূর্ণ বেআইনি। তাই ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য চালসহ আটক ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি তাজুল ইসলাম জানান,বিষয়টি তদন্ত করে চাল ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম