নাড়ির টানে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষেরা

আনিসুর রহমান স্বপন, বরিশাল
৩১ আগস্ট ২০১৭, ১৪:২০আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৪:২৫

নাড়ির টানে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষেরা পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র দুই দিন। ঈদ পালন করতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষেরা। খানাখন্দে ভরা সড়কপথে অনেক কষ্ট পোহাতে হলেও নিজ বাড়িতে ঈদ করতে উদগ্রীব ঘরমুখো মানুষেরা। এছাড়া বরিশাল লঞ্চ ঘাটে গিয়েও দেখা যায় ঘরমুখো মানুষের ভিড়।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মূলত ঘরে ফেরা মানুষের চাপ বাড়বে বৃহস্পতিবার। সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ বৃহস্পতিবার থেকে ঘরে ফিরতে শুরু করবে। যারা বাসে চড়ে সড়কপথে আসেন তাদের ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় মহাসড়কে। তাই লঞ্চে আসতে অনেক বেগ পোহাতে হলেও নদীপথ আরামদায়ক হওয়ায় লঞ্চে ঝুঁকি নিয়েই আসছে মানুষ। পথের শত বিড়ম্বনা আর ঝামেলা মেনে নিয়েই স্বজনদের কাছে ছুটছেন ঘরমুখো মানুষ।

সরেজমিনে দেখা যায়, লঞ্চঘাটে যাত্রীদের হয়রানি না করার জন্য প্রশাসন মাইকিং করে সতর্ক করার পরও লঞ্চ থেকে যাত্রীরা নামার সঙ্গে সঙ্গেই মাহেন্দ্রা ও আটোরিকশাসহ বিভিন্ন পরিবহন, অটোরিকশার চালকরা যাত্রীদের লাগেজ ধরে টানাটানি করছে। তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।
যাত্রীদের অভিযোগ, তাদের জিম্মি করে চালকরা ভাড়া নিচ্ছে কয়েকগুণ বেশি। এ ব্যাপারে সাধারণ যাত্রীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেও কোনও সুফল পাচ্ছেন না।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন বলেন, ‘যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনালের গেটের সামনেই রয়েছে নৌ-পুলিশের মোবাইল টিম। শৃঙ্খলা বজায় রাখতে লঞ্চঘাটে পুলিশের সঙ্গে কাজ করছে স্কাউট সদস্যরা। ’

তিনি আরও বলেন, ‘লঞ্চ স্টাফদের কেবিন যাত্রীদের জন্য ভাড়া দেওয়া যাবে না। লঞ্চের কেবিন ভাড়া নেওয়া যাত্রীদের নাম-পরিচয় মোবাইল নম্বরসহ যাবতীয় তথ্য সংগ্রহ রাখতে হবে। লঞ্চঘাটে যাত্রীরা যাতে ভোগান্তির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য পুলিশকে বিশেষ নজর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কপথেও বাড়ানো হয়েছে টহল টিমের কার্যক্রম।’
আরও পড়ুন: হাটে আছে ১০ হাজার গরু, সারাদিনে বিক্রি ২০০

/এসএসএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম