অন্য নৌযানকে ধাক্কা দেওয়ায় কীর্তনখোলা-২ লঞ্চের যাত্রা বাতিল

বরিশাল প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৭, ০৯:১৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ০৯:১৯

কীর্তনখোলা-২ লঞ্চ, ছবি: সংগৃহীত বরিশাল লঞ্চঘাটে অন্য নৌযানে ধাক্কা দেওয়ায় বরিশাল-ঢাকা রুটের এমভি কীর্তনখোলা-২ লঞ্চের চলাচল বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাময়িকভাবে স্থগিত করেছে। কীর্তনখোলা-২ লঞ্চটি শনিবার ঢাকা ঘাটে পৌঁছানোর পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন বরিশালে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা সরকার মিঠু।

তিনি জানান,শুক্রবার রাতে বরিশাল থেকে ঢাকা যাওয়ার সময় কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় অ্যাডভেঞ্চার-১ লঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ৮ যাত্রী সামান্য আহতও হয়।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তারা শনিবার লঞ্চটির যাত্রা সমিয়িকভাবে বাতিলের সিদ্ধান্ত দেয়।

বরিশাল নৌবন্দর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন জানান,ঢাকায় যাওয়ার পর যাত্রা বাতিল হওয়ায় লঞ্চটি সেখানে রয়ে গেছে। শনিবার বরিশাল থেকে ডাবল ট্রিপের কোনও যাত্রী বহন করতে পারবে না লঞ্চটি।

লঞ্চের ব্যবস্থাপক হোসেন জানান,বিআইডব্লিউটিএ’র সিদ্ধান্তের কারণে তাদের লঞ্চটি ঢাকায় রয়ে গেছে। বরিশাল থেকে শনিবার যাত্রী নিতে না পারায় কেবিন যাত্রীদের অগ্রিম বুকিংকৃত কেবিনের টাকা ফেরত দেওয়া হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের