মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৪, ২০:৩৫আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২০:৩৯

আগামী মে মাস থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। এয়ারলাইনটিকে ফ্লাইট পরিচালনা অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, ‘ইথিওপিয়ান এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। তারা মে মাস থেকেই ফ্লাইট পরিচালনা করতে পারবে।’

বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বলেন, ‘আমরা মে মাসের তৃতীয় সপ্তাহে আদ্দিস আবাবা-ঢাকা-আদ্দিস আবাবা ফ্লাইট শুরুর প্রস্তুতি নিয়েছি। প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করা হবে। এই এয়ারলাইন্স আফ্রিকার বৃহত্তম নেটওয়াকর, যা  আদ্দিস আবাবা থেকে ইউরোপ এবং উত্তর আমেরিকার সমস্ত বড় শহরকে সংযুক্ত করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ১০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনাকারী ইথিওপিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরুর পর, বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ দিয়ে ঢাকায় প্রতিদিন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।’

গত বছরের ৬ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে ইথিওপিয়া ও বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ার সার্ভিস চুক্তি স্বাক্ষর করে। ইথিওপিয়ান এয়ারলাইনন্স ১৪৭টি বিমান রয়েছে।

/সিএ/আরকে/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শাহজালালের এয়ারসাইডে যানবাহনে ভিটিএস বসাতে ফের সতর্কবার্তা
বিমানবন্দরের ইজারা পেতে আবেদনের হিড়িক
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের