দুই বাসের চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

পটুয়াখালী প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ১২:০৫আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১২:০৫

পটুয়াখালী পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট এলাকায় দুই যাত্রীবাহী বাসের চাপায় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ  বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দুমকি উপজেলায় পটুয়াখালী-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা সেকান্দার আলীর (৬০) বাড়ি পটুয়াখালীর দুমকিতে। তিনি বরিশাল মেট্রোপলিটনের পুলিশ পরিদর্শক ছিলেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।

স্থানীয়রা জানায়, বরিশালগামী নিউ আল নসিব ও পর্যটক এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস দুটি লেবুখালী ফেরিতে ওঠার সময় সেকান্দারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সাবেক ওই পুলিশ কর্মকর্তা।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর দাস জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম