ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৭, ২০:২৮আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ২০:২৯

ভোলা ভোলায় পুকুরে পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এরা হলো খাদিজা বেগম (২) ও নাসরিন  (দেড় বছর)। রবিবার (১৫ অক্টোবর) ভোলা সদর উপজেলার শিবপুর ও উত্তর দিঘলদী ইউনিয়নে পৃথক এই দুই দুর্ঘটনা ঘটে।

নিহত খাদিজা শিবপুর ইউনিয়নের লিটনের কন্যা ও নাসরিন উত্তর দিঘলদী ইউনিয়নের মো. ইউনুছের কন্যা। 

নিহত খাদিজার চাচতো ভাই মো. হাসিম জানান, রবিবার দুপুরে শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে খাদিজার মা পুকুরে থালাবাটি ধোয়ার কাজ করতে যান। তার মা কাজ শেষ করে অন্যত্র চলে গেলেও শিশুটি খেলতে খেলতে সবার অগচরে পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে রবিবার সকালে ভোলার উত্তর দীঘলদী ইউনিয়নের জয়গুপি গ্রামে নিজ বাড়ির পাশের পুকুরে পড়ে যায় মো. ইউনুসের কন্যা নাসরিন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভোলা মডেল থানার ওসি মীর খাইরুল কবির পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর নিশ্চিত করেন।

আরও পড়ুন- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ১৫

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম