ভোলায় ৫৫ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর আত্মসমর্পণ

ভোলা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ১৮:৫২আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৮:৫৩

ভোলায় ৫৫ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর আত্মসমর্পণ (ছবি: প্রতিনিধি) স্বাভাবিক জীবনে ফিরে আসার লক্ষ্যে ভোলায় ৫৫ মাদকসেবী ও মাদক ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে। ভোলার পুলিশ সুপারের উদ্যোগে আত্মসমর্পণ করেন তারা।

বুধবার (১৮ অক্টোবর) বিকালে শহরের বাংলা স্কুল মাঠের ভাষাণী মঞ্চে আনুষ্ঠানিকভাবে তারা বরিশালের ডিআইজি’র কাছে আত্মসমর্পণ করেন। এ উপলক্ষে জেলা পুলিশ মাদকসেবী ও ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য নগদ অর্থ, সেলাই মেশিনসহ নানা উপকরণ প্রদান করেন। অনুষ্ঠানে তারা ভবিষ্যতে আর মাদক সেবন এবং ব্যবসায় জড়িত না হওয়ার অঙ্গীকার করেন।

বরিশাল বিভাগের পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম আত্মসমর্পণকারীদের শপথবাক্য পাঠ করান। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা জজসহ আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা মাদকসেবী ও ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরতে সর্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে আত্বসমর্পণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ডিআইজি মো. শফিকুল ইসলাম, ভোলা জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদ, ভোলা জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন প্রমুখ। 

উল্লেখ্য গত এক বছরে ভোলায় আট শতাধিক মাদক ব্যবসায়ী, মাদক পাচারকারী ও মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন- ২০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক আটক

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান