২০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক আটক

চট্টগ্রাম ব্যুরো
১৮ অক্টোবর ২০১৭, ১৫:০৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৫:০৯

ইয়াবা

চট্টগ্রাম নগরীর দুটি পৃথক এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৮ অক্টোবর) গভীর রাতে নগরীর পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাদের আটক করা হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এ এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুই যুবক হলেন-রফিক (২০) ও তারেক (২০)।

হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামি থানাধীন তৈয়বিয়া আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তারেককে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ থানাধীন বিবির হাট এলাকায় অভিযান চালিয়ে রফিককে আটক করা হয়। তার কাছ থেকে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন,‘আটক ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। তাদের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।’

আরও পড়তে পারেন: কুড়িগ্রাম বিজিবির ছয়টি বিওপি ক্যাম্প লালমনিরহাট বিজিবির কাছে হস্তান্তর

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী