বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বরিশাল প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৭, ১৫:৫৫আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৫:৫৫

লঞ্চ চলাচল বন্ধ (ফাইল ছবি) দুইদিন টানা বৃষ্টির পর শনিবার (২১ অক্টোবর) দুপুর থেকে বরিশালে আবহাওয়া পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে। তবে এখনও আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে ভোলা ও মজুচৌধুরীর হাটসহ অভ্যন্তরীণ উপকূলীয় সব রুটে নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল অফিসের উপ-পরিচালক ( যাত্রী ও নৌ নিরাপত্তা) আজমল হুদা সরকার মিঠু। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও জানান তিনি।

অভ্যন্তরীণ রুটে বন্ধ থাকলেও বরিশাল-ঢাকা-বরিশাল রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলে শনিবার বিকাল নাগাদ সব রুটে নৌ চলাচল স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিসুজ্জামান বলেন, ‘সাগরের নিম্নচাপ দুর্বল হয়ে আসছে। বরিশাল নদী বন্দরের জন্য ২ নম্বর ও পায়রা সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত শনিবার বলবৎ থাকবে। তবে রবিবার (২২ অক্টোবর) থেকে আবহাওয়া ভালো হতে পারে।’

আবহাওয়া দফতর শনিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায়  নগরীতে ১৯৩ দশমিক-১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। ১৮ অক্টোবর থেকে গত চারদিনে বরিশালে বৃষ্টিপাতের পরিমাণ ২৪১ দশমিক ৩ মিলিমিটার। বৈরী আবহাওয়ায় গত ২৪ ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৬৫ কিলোমিটার।জোয়ারের সময় এক থেকে দুই ফুট পানি বাড়তে পারে বলেও জানান তিনি।

এদিকে টানা বৃষ্টি  কারণে নগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সদররোড থেকে বগুড়া রোড, কালিবাড়ি রোড, বাংলা বাজার, ফজলুল হক এভিনিউ, বটতলা, ব্যাপ্টিস্ট মিশন সড়কের বিভিন্ন অংশ তলিয়ে যাওয়ায় নগরবাসির স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে। অন্যান্য দিনের চেয়ে নগরীতে গণ-পরিবহনের সংখ্যাও কম। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান দেরিতে খুলছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনমজুর ও শ্রমজীবী মানুষকে।  

এদিকে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় দুয়েক-ঘন্টা অন্তর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। কালিবাড়ি, সদর রোড, কাউনিয়া এলাকায় চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী (বরিশাল-২) আমজাদ হোসেন জানান, বৈরী আবহাওয়ায় অনেক সময় জাতীয় ফিডার থেকে সরবরাহ বিচ্ছিন্ন হওয়ায়, সরবরাহ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় এবং মেরামতে বিলম্ব ঘটায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকে। তবে আবহাওয়া ভালো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

আরও পড়ুন- দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অচল কাঁঠালবাড়ি -শিমুলিয়া নৌরুট

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম