কলেজছাত্রীর সাত খণ্ড লাশ উদ্ধার: আসামি পলাশের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বরগুনা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৭, ১৬:৩৩আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৬:৩৫

বরগুনা বরগুনার আমতলীতে এক কলেজছাত্রীর সাত খণ্ড লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি আলমগীর হোসেন পলাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. হুমায়ুন কবির আসামি পলাশের জবানবন্দি রেকর্ড করেন। বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে কলেজশিক্ষক আলমগীর হোসেন পলাশ ও তার ভাগ্নিজামাই অ্যাড. মাঈনুল আহসান বিপ্লবকে আসামি করে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতেই হত্যা মামলা দায়ের করেন আমতলী থানার পরিদর্শক (ওসি তদন্ত) নুরুল ইসলাম বাদল।

পুলিশ সূত্রে জানা গেছে, অপর আসামি অ্যাড. মাঈনুল আহসান বিপ্লবকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। আদালত আগামী  ৩১ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আমতলী হাসাপাতাল রোডে অ্যাড. মাঈনুল আহসান বিপ্লবের বাসায় কলেজছাত্রী মালা আক্তারকে কুপিয়ে হত্যার পর লাশ সাত খণ্ড করে ড্রামে লুকিয়ে রাখা হয়। পরে পুলিশ খবর পেয়ে বিকাল ৪টার দিকে বিপ্লবের বাসা থেকে লাশ উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করে।

আরও পড়ুন- বরগুনায় কলেজছাত্রীর সাত খণ্ড লাশ উদ্ধার

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম