বরিশালে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

বরিশাল প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৭, ১০:৪২আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১০:৪২

বরিশাল বরিশাল নগরের কাউনিয়া এলাকায় পরপর দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর শুক্রবার (৩ নভেম্বর) ভোরে আরিফ নামে এক ছিনতাইকারীকে ধারালো অস্ত্রসহ আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আরিফ কাউনিয়া জানুকি সিং রোডের সুইপার কলোনির আনিস মিয়ার ছেলে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, আরিফকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

স্থানীয় আবদুর রহমান জানান, শুক্রবার ভোর রাতে তিনি রিকশায় করে কাউনিয়া বিসিক এলাকার মিরা বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় ছিনতাইকারীরা তাকে কুপিয়ে তার কাছ থেকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

এর আগে, ঢাকা থেকে লঞ্চে করে বরিশালে আসা আক্কাস নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সব কিছু নিয়ে যায় ছিনতাইকারীরা। তিনি লঞ্চঘাট থেকে কাউনিয়া যাচ্ছিলেন।
স্থানীয়দের দাবি, উভয় ছিনতাইয়ের ঘটনা কাছাকাছি স্থানেই ঘটে। পরে বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর একে এম মর্তুজা আবেদীনকে জানানো হয়।

ওয়ার্ড কাউন্সিলর মর্তুজা আবেদীন জানান, তিনি খবর পান ভোররাত ৪টার সময় ছিনতাইকারীরা এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করে তার সঙ্গে থাকা মালামাল নিয়ে গেছে এবং এর আগে আরও একজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু লুটে নিয়েছে।

তিনি আরও জানান, আগের একটি ছিনতাইয়ের সূত্র ধরে এলাকার লোকজন নিয়ে তাৎক্ষণিক খোঁজ লাগিয়ে ছিনতাইকারী আরিফকে একটি খাবার হোটেল থেকে তিনি ধরে ফেলেন। এরপর আরিফের দেওয়া তথ্য অনুযায়ী একটি মুখোশ, একটি চাপাতি ও ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা বেলায়েত জানান, আটকের পর উত্তেজিত জনতা আরিফকে মারধর করলে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি সে স্বীকার করে । পরে কাউন্সিলরের উপস্থিতিতে তাকে কাউনিয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি