বরিশালে ৩০ মণ জাটকা জব্দ

বরিশাল প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৭, ১৬:৩০আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৬:৩০

বরিশাল বরিশাল সদর উপজেলার তালতলী এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড । শনিবার (৪ নভেম্বর) সকালে কোস্টগার্ড (দক্ষিন জোন ) বরিশাল স্টেশনের সদস্যরা  এই অভিযান চালায়। কোস্টগার্ডের পেটি অফিসার মো.সাইদুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে বরিশালের কীর্তনখোলার তালতলী নদীতে অভিযান চালানো হয়। অভিযানে ৩০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

তিনি আরও জানান,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস ও বরিশালের সিনিয়র মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে জব্দ করা জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বরিশালের সিনিয়র মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান,  ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত  জাটকা ইলিশ (১০ ইঞ্চির কম সাইজের) আহরন, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। কেউ যেন জাটকা ইলিশ ধরতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম