বরিশালে প্রথম চার দিনে দুই কোটি টাকা কর আদায়

বরিশাল প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৭, ১০:০৮আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১০:১৪

বরিশাল বরিশালে আয়কর মেলার প্রথম চার দিনে ২ কোটি ১২ লক্ষ টাকা কর আদায় করা হয়েছে। কর আদায়ের পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ৩ হাজার ৮শ’ ৯৪ জন করদাতা। নতুন ‘ই- টিন’ এর মাধ্যমে করদাতা হয়েছেন ২শ’ ১৭ জন। সহকারী কর কমিশনার (প্রশাসন) মেহেদী হাসান মাসুদ এ তথ্য জানান।

গত ১লা নভেম্বর (বুধবার) থেকে বরিশাল অশ্বিনী কুমার হলে শুরু হয়েছে সাত দিন ব্যাপী এই আয়কর মেলা। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই মেলা চলবে। 

মেহেদী হাসান মাসুদ বলেন, ‘গতবারের চেয়ে এবার আয়করদাতারা অনেক সচেতন হয়েছ্নে। এ কারণে এবার আয়কর মেলায় প্রচুর ভিড়। প্রথম চারদিনে আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ৪১ হাজার ২শ’ ২৯ জনকে সেবা প্রদান করেছেন।’

বরিশাল কর অঞ্চল প্রধান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাহিদ হাসান জানান, মেলায় করদাতাদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন নতুন করদাতা সৃষ্টি হওয়ার পাশাপাশি রিটার্ন জমা দেওয়ার জন্য পুরাতন করদাতাদের ভিড় বাড়ছে।

তিনি আরও জানান, মেলায় ক্যাডেট কলেজসহ নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদেরকে আয়কর রিটার্নসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম