ছয় বছরের শিশুকে গাছের সঙ্গে বেঁধে ধর্ষণের চেষ্টা

পিরোজপুর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ১৮:৫৯আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৮:৫৯

পিরোজপুর পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পূর্বসাচিয়া গ্রামে ছয় বছরের এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে বুধবার রাতে নাজিরপুর থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত অপূর্ব এদবর ওরফে পাভেলকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, অপূর্ব এদবর ওরফে পাভেল বুধবার বিকাল ৩টার দিকে ছয় বছরের ওই শিশুর বাড়িতে টিভি দেখতে যায়। সেসময় শিশুটির মা বাড়িতে ছিল না। এই সুযোগে পাভেল শিশুটিকে তাদের (পাভেলদের)বাগানে নিয়ে একটি সুপারি গাছের সঙ্গে বেঁধে ধর্ষণের চেষ্টা করে। এদিকে শিশুটির মা বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে শিশুটির বাবা-মা পাভেলদের বাগানে কান্নার শব্দ পেয়ে সেখানে গিয়ে মেয়েকে সুপারি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় শিশুটির বাবা-মার উপস্থিতি টের পেয়ে পাভেল দৌড়ে পালিয়ে যায়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, পাভেল পালিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার সকালে উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের চাঁদকাঠী খেয়াঘাট থেকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করা হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী