পঞ্চম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে গৃহশিক্ষকের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৭, ১৮:৫৮আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ২২:৪৫

  কারাদণ্ড পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে গৃহশিক্ষককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই শিক্ষকের নাম টিটব চন্দ্র কির্তনীয়া ওরফে টিটু। পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম জানান, গৃহশিক্ষক টিটু পৌর শহরের একটি বাড়িতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়াতো। পড়ানোর সময় সে প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো। ওই ছাত্রীর তার মাকে বিষয়টি জানায়। তার মা বিষয়টি তার বাবাকে জানালে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ টিটুকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুদ্দিন গিয়াস টিটুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। টিটুর বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে। 

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কামরুজ্জামান তালুকদার জানান, শুক্রবার টিটুকে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম